রোদেলা আবহাওয়ার পর আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘে ঢেকে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,

সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়

রোদেলা আবহাওয়ার পর আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘে ঢেকে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের আশঙ্কা আপাতত কম। তবে আগামীকাল থেকে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে টানা বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব দেখা দেয়। সে কারণে আজ হালকা বৃষ্টি হলেও আগামীকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। রাজধানীতে সকালবেলায় হালকা বৃষ্টি এবং বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এবার বৃষ্টির তীব্রতা গত সপ্তাহের মতো হওয়ার সম্ভাবনা নেই। নতুন দফার বৃষ্টিপাত প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয়ে পরে ধীরে ধীরে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘ সময় স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি মাসের শুরুতে সাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল। ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যেই এ মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।


এদিকে, বৃষ্টি কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও আজ তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯