বিশ্বকাপের দ্বিতীয় ফাইনাল বললেও যেন ভুল হবে না। আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়

বিশ্বকাপের দ্বিতীয় ফাইনাল বললেও যেন ভুল হবে না। আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই ফুটবল পরাশক্তির এই সেমিফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা। ইতিহাস, আবেগ, প্রতিশোধ আর শিরোপার স্বপ্ন—সব মিলিয়ে আজকের ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। আর্জেন্টিনার আক্রমণে থাকবেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহাম, ডেকলান রাইস ও অ্যান্থনি গর্ডনের মতো তারকারা। দুই দলের তারকাবহুল স্কোয়াডের কারণে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।


আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ মানেই ইতিহাসের গন্ধ। ১৯৬৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের জয়, ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা গোল’, ১৯৯৮ সালের বিতর্কিত ম্যাচ কিংবা ২০০২ সালে ইংল্যান্ডের প্রতিশোধ—প্রতিটি অধ্যায়ই এই লড়াইকে দিয়েছে ভিন্ন মাত্রা। পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে কখনো হারেনি আকাশি-সাদা শিবির। সেই রেকর্ড অক্ষুণ্ন রেখে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। অন্যদিকে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।


সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন তিনি। তাই এই ম্যাচ শুধু ফাইনালের টিকিট নয়, মেসির ব্যক্তিগত ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট। আর পরাজিত দলের জন্য শেষ হয়ে যাবে বিশ্বকাপ স্বপ্ন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯