কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ক্যাম্পে প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৯ সময় , আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৯ সময়
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ক্যাম্পে প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানিয়েছেন।

নিহত হন উখিয়ার ১৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মো. আমিনের ছেলে আব্দুল্লাহ (২৩)। ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি -৭৮ ব্লকের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন অজ্ঞাতনামা ০৫/০৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীরা মিলে আব্দুল্লাহ কে বাড়ী থেকে ধরে নিয়ে আসেন। পরে বাজারে গুলি করে হত্যা করেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯