সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতনকাঠামো চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম

পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতনকাঠামো চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নতুন কাঠামোতে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ভাতাও পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আরও কয়েকটি বৈঠকের পর সুপারিশ চূড়ান্ত করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।


জানা গেছে, এবার সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতাও নতুনভাবে নির্ধারণ করা হবে। পর্যালোচনা কমিটির সদস্যরা নীতিগতভাবে আগামী বছরের জুলাই থেকে মূল বেতন এবং পরের বছর জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে মত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।


অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনগত যাচাই শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। দীর্ঘ এক দশকের বেশি সময় নতুন বেতনকাঠামো না আসায় অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী একই স্কেলে সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন কাঠামোতে এ সমস্যারও সমাধান রাখা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯