সুনামগঞ্জের অপরূপ টাঙ্গুয়ার হাওরের বুকজুড়ে ভেসে চলা নৌকাতেই অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী সাহিত্য আয়োজন। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে

হাওরের বুকে নৌকায় উন্মোচিত হলো ‘জল হাওর একতারা’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়

সুনামগঞ্জের অপরূপ টাঙ্গুয়ার হাওরের বুকজুড়ে ভেসে চলা নৌকাতেই অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী সাহিত্য আয়োজন। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’-এর উদ্যোগে কবি শাহেদ কায়েসের নতুন কাব্যগ্রন্থ ‘জল হাওর একতারা’-এর পাঠ ও উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজন সাহিত্যপ্রেমীদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করতে গিয়ে কবি অতনু তিয়াস বলেন, এই বইয়ে হাওর কেবল একটি প্রাকৃতিক দৃশ্য নয়, বরং জীবন্ত এক চরিত্র হিসেবে উঠে এসেছে। মানুষের জীবন, প্রকৃতি, ঋতুর পরিবর্তন, জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় এবং সংগ্রামী মানুষের অনুভূতি—সবকিছু মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওর অঞ্চলের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক।


এমন অনন্য পরিবেশে বই উন্মোচনের আয়োজন করায় ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান কবি শাহেদ কায়েস। তিনি বলেন, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নিজের কবিতা পাঠ করার অনুভূতি ছিল একেবারেই ভিন্ন ও স্মরণীয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনিন্দ্য জসীম। কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করেন কবি শতাব্দী কাদের ও অতনু তিয়াস। পাশাপাশি বই থেকে কবিতা আবৃত্তি করেন কবি সোহেল মাজহার, সিদ্ধার্থ টিপু, বিল্লাল মেহেদী, অনিন্দ্য জসীম, বোরহান মাসুদ এবং সাংবাদিক-লেখক বায়েজিদ লিটন।


এ সময় উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমানসহ ‘মেঘযাত্রী’র অসংখ্য হাওরপ্রেমী ও সাহিত্য অনুরাগী। প্রকৃতির সান্নিধ্যে কবিতা পাঠ ও সাহিত্যচর্চার এই আয়োজন উপস্থিত সবার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে ওঠে। ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ নির্মাণ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী। আগ্রহী পাঠকেরা অনলাইনের পাশাপাশি দেশের বিভিন্ন বই বিক্রয়কেন্দ্র থেকেও গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯