দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী ব্র্যান্ড শাহ সিমেন্ট বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।

শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:২৯ সময়

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী ব্র্যান্ড শাহ সিমেন্ট বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক মানের এই আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য ব্যতিক্রমধর্মী বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো’। দর্শনার্থীদের জন্য দুপুর ১টা থেকে অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। আর মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়।


এই আয়োজনে জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম তার বহুল শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন। দেশজুড়ে সংগীতপ্রেমীদের উপস্থিতিতে কনসার্টটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। শাহ সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীত মানুষের মধ্যে বন্ধন তৈরি করে এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ সৃষ্টি করে। তাই আন্তর্জাতিক মানের এমন আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে তরুণ প্রজন্মের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।


আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্ট দেশের লাইভ মিউজিকপ্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯