মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান এক মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৮ সময়

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান এক মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে মামলাটিতে তাকে আনুষ্ঠানিকভাবে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হলে হাজতখানায় রাখা হয়। পরে দুপুরে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।


প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে আদালত তাকে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হয়েছে।


এর আগে গত ২১ জুলাই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।


এদিকে, ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, ওই মামলার তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন। পাশাপাশি মোজাফফর হোসেনের সঙ্গে তার যোগসাজশের অভিযোগও তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় সামরিক আদালতের বিচারে দণ্ডিতদের একজন ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯