উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। জাতীয় সঞ্চালন ব্যবস্থার উন্নয়নকাজের অংশ হিসেবে কয়েকটি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন

কুড়িগ্রামে এক সপ্তাহ লোডশেডিংয়ের শঙ্কা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫২ সময়

উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। জাতীয় সঞ্চালন ব্যবস্থার উন্নয়নকাজের অংশ হিসেবে কয়েকটি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। এর ফলে নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন আংশিক লোডশেডিংয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিড উপকেন্দ্রের নির্মাণকাজ নিরাপদ ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর-লালমনিরহাট এবং রংপুর-তারাগঞ্জের ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এছাড়া ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনও উন্নয়নকাজের কারণে শাটডাউনে রাখা হবে।


এই সময় সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। ফলে নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, যেখানে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকবে, সেখানে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হবে, যাতে গ্রাহকদের ভোগান্তি কমানো যায়।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উন্নয়নকাজ শেষ হলে সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা আরও বাড়বে এবং ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯