পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাঘের উপস্থিতি নজরে

তিন দিনের ব্যবধানে আবারও সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৩ সময়

পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাঘের উপস্থিতি নজরে এসেছে। এবার বনরক্ষীদের টহল দলের চোখে ধরা পড়ে নদী সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার বিরল দৃশ্য, যা ভিডিওতেও ধারণ করা হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার একটি নদীতে টহল দেওয়ার সময় বনরক্ষীরা বাঘটিকে সাঁতার কাটতে দেখেন। নদী পার হয়ে বাঘটি দ্রুত বনের ভেতরে চলে যায়। পুরো ঘটনাটি বনরক্ষীরা ভিডিওতে ধারণ করেন।


এর কয়েক দিন আগেই একই বনাঞ্চলের আরেকটি এলাকায় একটি বাঘিনী পর্যটনকেন্দ্রের কার্যালয় চত্বরে কিছু সময় অবস্থান করার পর আবার বনের গভীরে ফিরে যায়। অল্প সময়ের ব্যবধানে একাধিকবার বাঘের দেখা মিলায় বিষয়টি বন কর্মকর্তাদের কাছেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সুন্দরবনে বনজীবী, পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকায় বনাঞ্চল অনেকটাই শান্ত রয়েছে। ফলে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী স্বাভাবিক পরিবেশে অবাধে চলাচল করতে পারছে।


তাদের মতে, বন বিভাগের নিয়মিত টহল, কঠোর নজরদারি এবং বন-সংক্রান্ত অপরাধ কমে যাওয়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি বাঘ ও হরিণের সংখ্যা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯