কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলায় একজন নাবিক নিহত

ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৪ সময়

কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলায় একজন নাবিক নিহত ও আরেকজন আহত হওয়ার পর এ ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের সঙ্গে পৃথক টেলিফোনে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।


রাশিয়ার পক্ষ থেকে নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহত নাবিকদের সহায়তায় এগিয়ে আসা স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকারও প্রশংসা করা হয়েছে। আলোচনায় ইরানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়েও আলোচনা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও বাড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯