রাজধানীতে নাগরিক নিরাপত্তা আরও জোরদার করতে বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য দ্রুত নিবন্ধন ও হালনাগাদের আহ্বান জানিয়েছে

নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ১:৪৮ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ১:৪৮ সময়

রাজধানীতে নাগরিক নিরাপত্তা আরও জোরদার করতে বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য দ্রুত নিবন্ধন ও হালনাগাদের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ‘নাগরিক তথ্য ব্যবস্থাপনা’ নামের ডিজিটাল সেবার মাধ্যমে বাসিন্দাদের তথ্য সংরক্ষণ করে অপরাধ দমন, তদন্ত এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ জোরদার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, বর্তমানে এই তথ্যভান্ডারে প্রায় ৩৬ লাখ ৭৩ হাজার পরিবারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে ৫০ লাখেরও বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। তবে রাজধানীর বিপুল জনসংখ্যার তুলনায় আরও অনেক বাসিন্দার তথ্য যুক্ত করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি। পুলিশের ভাষ্য অনুযায়ী, হালনাগাদ তথ্য থাকলে হারিয়ে যাওয়া ব্যক্তি শনাক্ত, সন্দেহভাজনদের পরিচয় যাচাই, অপরাধ তদন্ত এবং বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এছাড়া বাড়িওয়ালারা ভাড়াটিয়ার পরিচয় নিশ্চিত করতে পারেন, ফলে অপরাধী বা প্রতারকদের আশ্রয় নেওয়ার সুযোগও কমে আসে।


এই নিবন্ধনের জন্য রাজধানীর প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়িতে নির্ধারিত ফরম পাওয়া যাচ্ছে। ঠিকানা পরিবর্তন করলে নতুন এলাকার থানায় গিয়ে পুনরায় তথ্য নিবন্ধনেরও পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়বে এবং রাজধানীকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯