বাকস্বাধীনতার অর্থ যা খুশি তাই বলা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৩১ সময় , আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৩১ সময়

বাকস্বাধীনতার অর্থ যা খুশি তাই বলা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কটূক্তি, বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হলে জনগণ তা মেনে নেবে না। বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে দেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি রাজপথেই রাজনৈতিকভাবে জবাব দেবে। তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। পাশাপাশি দল ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯