স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৮ সময় , আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৮ সময়

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটি এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানায়। বৈঠক শেষে জামায়াতের নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিষিদ্ধ করার সুপারিশ গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।


জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের দীর্ঘ ইতিহাস রয়েছে। কোনো ধরনের পরামর্শ বা মতবিনিময় ছাড়াই তাদের অযোগ্য ঘোষণা করার উদ্যোগ সংবিধানের ২৬ ও ২৭ অনুচ্ছেদে বর্ণিত নাগরিকের অধিকার ও সমঅধিকারের পরিপন্থী। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যুক্তি হলো—শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সক্রিয় রাজনীতিতে জড়ালে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে জামায়াতের দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখা উচিত।


এ ছাড়া বৈঠকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করার দাবিও জানায় দলটি। গোলাম পরওয়ার বলেন, সরকার বা আইনের মাধ্যমে যে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, সেই দলের বিভিন্ন পর্যায়ের পদধারীদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা প্রয়োজন। তার ভাষ্য, একটি নিষিদ্ধ দলের পদে থেকে নির্বাচনে অংশ নেওয়াও রাজনৈতিক কার্যক্রমের অংশ, যা বন্ধ করা উচিত।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯