অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:২৬ সময় , আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:২৬ সময়

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে জন্মের পর নবজাতককে শালদুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে এক গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের অপুষ্টির কারণে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তার মতে, জন্মের পর অনেক নবজাতক শালদুধ থেকে বঞ্চিত হয় এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবও তাদের স্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


তিনি বলেন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় অস্ত্রোপচার এড়িয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নবজাতকের সুস্থ বিকাশে জন্মের পরপরই শালদুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর চিকিৎসার পাশাপাশি মানবিক আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকতা ও সহমর্মিতা অনেক সময় রোগীর মানসিক শক্তি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।


তিনি আরও জানান, দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েই ফিজিওথেরাপি সেবা চালুর পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯