গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ সময় , আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ সময়

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি। শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক আনুষ্ঠানিক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


চিঠিতে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী বক্তব্য দেওয়ার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


এনসিপি আরও জানিয়েছে, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯