স্বেচ্ছায় রক্তদাতাদের মানবিক অবদানের প্রশংসা করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪০ সময় , আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪০ সময়

স্বেচ্ছায় রক্তদাতাদের মানবিক অবদানের প্রশংসা করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন বাঁচানোর অন্যতম মহৎ উদ্যোগ। এ সময় তিনি জানান, তার কন্যা জাইমা রহমানও একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা এবং এ পর্যন্ত সাতবার রক্তদান করেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. জুবাইদা রহমান বলেন, দেশে এখনো অনেক মানুষ থ্যালাসেমিয়া সম্পর্কে পর্যাপ্ত সচেতন নন। অথচ এটি প্রতিরোধযোগ্য একটি রোগ। সময়মতো শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা, মানসিক সহায়তা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।


তিনি আরও বলেন, থ্যালাসেমিয়াসহ জন্মগত ও বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য জাতীয় পর্যায়ে একটি সমন্বিত তথ্যভান্ডার ও নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে রোগীদের সঠিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদি সেবাদান সহজ হবে। তৃণমূল পর্যায়ে থ্যালাসেমিয়া শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রাম পর্যায়েও সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।


তিনি প্রস্তাব করেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের থ্যালাসেমিয়ার উপসর্গ, শনাক্তকরণ, চিকিৎসা ও রোগীকে মানসিকভাবে সহায়তা দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলে দেশজুড়ে আরও বেশি রোগী শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, চিকিৎসক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯