রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে ঘটে যাওয়া এ

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, বিকাল ৬:৯ সময় , আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, বিকাল ৬:৯ সময়

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানায়, নিহতরা হলেন ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৮)। তাদের বাড়ি শরীয়তপুর জেলায়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন ফারজানার মা। অভিযোগ রয়েছে, তখন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান হৃদয়। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশের ভাষ্য, আগের দিন রাতে স্বামী-স্ত্রী একটি অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়িতে যান। পরদিন সকালে পারিবারিক বিরোধের জের ধরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত হৃদয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯