আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিনেও

সাপ্তাহিক ছুটির দিনেও বিএনপির কর্মসূচি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:১৬ সময় , আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:১৬ সময়
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সারাদেশে আরও ২ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটির।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত দুই মাস সাধারণ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্রবার ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯