দেশের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য নতুন সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বের সময়

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৬:০ সময় , আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৬:০ সময়

দেশের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য নতুন সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বের সময় পুরো টিম একসঙ্গে চা বিরতি বা বিশ্রামে না গিয়ে অন্তত একজন সদস্যকে সবসময় পুলিশি যানবাহনের কাছে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশি যান যেন অরক্ষিত অবস্থায় না থাকে, সে বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ এবং বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই।


মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বোমাসদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের কয়েকটি ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর মতিঝিল এবং আশুলিয়ায় পাওয়া ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, রথযাত্রা উপলক্ষে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো চেষ্টা ছিল কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় উগ্রবাদী তৎপরতা ও নাশকতার ঘটনা কমেছে। তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলেই সরকারের ধারণা। তার ভাষ্য, বিদেশ থেকে বিচ্ছিন্ন কিছু প্রচারণা ছাড়া দলটির উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এছাড়া সিলেটে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯