হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় থাকা প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের চলাচলে ইরানের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়তে

প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালির ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩ সময়

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় থাকা প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের চলাচলে ইরানের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একই সঙ্গে উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলো ওমানের জলসীমা ব্যবহার করবে—এমন একটি কাঠামো নিয়েও আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, এই প্রস্তাব কার্যকর হলে এটি ইরানের জন্য অন্যতম বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা বাকি রয়েছে।


প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক সূত্রগুলোর দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে ইরানকে কোনো না কোনো ধরনের নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে। তবে সেই নিয়ন্ত্রণের ধরন ও পরিধি এখনো নির্ধারণ হয়নি। এদিকে উপসাগরীয় দেশগুলো চাইছে, জাহাজ পরিদর্শনের তদারকি আঞ্চলিক দেশগুলোর হাতেই থাকুক এবং এ-সংক্রান্ত যেকোনো ফি স্বেচ্ছাভিত্তিক হোক।


আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থায় পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজ ইরানের নিয়ন্ত্রিত নৌপথ ব্যবহার করবে। অন্যদিকে, উপসাগর থেকে বের হওয়া জাহাজ ওমানের উপকূলসংলগ্ন নৌপথ দিয়ে চলাচল করবে। ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজ চলাচলে কোনো টোল আরোপ করা হবে না। তবে পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা এবং পরিচালনাগত ব্যয় নির্বাহের জন্য একটি পরিষেবা ফি নেওয়ার প্রস্তাব রয়েছে। এ থেকে পাওয়া অর্থ ইরান ও ওমান সমানভাবে ভাগ করে নেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯