জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম সামান্য পরিমাণও বাড়ানো হলে সরকারকে

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২১ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২১ সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম সামান্য পরিমাণও বাড়ানো হলে সরকারকে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, সরকার বিদ্যুতের দাম না বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন হয়নি। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, গণভোটে দেওয়া বিভিন্ন অঙ্গীকার, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও এখনো পূরণ করা হয়নি।


এনসিপির এই নেতা দাবি করেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করেছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বক্তব্যে তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থান প্রত্যাশিত হারে সৃষ্টি হয়নি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি দেওয়া হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯