বর্ষাকালে শুধু বাইরের খাবার নয়, ঘরে রান্না করা খাবার থেকেও খাদ্যজনিত বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে,

বর্ষাকালে রান্নাঘরের যেসব ভুলে পেটের অসুখ বয়ে আনে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২৩ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২৩ সময়

বর্ষাকালে শুধু বাইরের খাবার নয়, ঘরে রান্না করা খাবার থেকেও খাদ্যজনিত বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, রান্নাঘরের পরিচ্ছন্নতায় ছোট ছোট কিছু ভুলের কারণেই খাবারে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে এবং পেটের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কাঁচা মাছ, মাংস, শাকসবজি ও রান্না করা খাবার কাটতে একই ছুরি বা কাটিং বোর্ড ব্যবহার করা উচিত নয়। এতে এক খাবারের জীবাণু অন্য খাবারে ছড়িয়ে পড়ে, যা খাদ্যে বিষক্রিয়ার অন্যতম কারণ।


রান্নাঘরের ডাস্টবিন নিয়মিত পরিষ্কার না রাখলেও ব্যাকটেরিয়া, ছত্রাক ও মাছির মাধ্যমে জীবাণু খাবারে পৌঁছে যেতে পারে। তাই সবসময় ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার এবং প্রতিদিন আবর্জনা অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষাকালে শাকসবজি ও ফল ভালোভাবে ধোয়া জরুরি। শুধু একবার পানি দিয়ে ধুলে যথেষ্ট নয়। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধোয়ার পাশাপাশি লবণ বা ভিনেগার মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে জীবাণুর ঝুঁকি অনেকটাই কমে।


এ ছাড়া একই তেল বারবার ব্যবহার, রান্নার আগে বা কাঁচা মাছ-মাংস স্পর্শ করার পর হাত ভালোভাবে না ধোয়া এবং রান্না করা খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দেওয়ার অভ্যাসও স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞরা আরও বলেছেন, রান্না করা খাবার ঠান্ডা হলে ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রে ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং ফ্রিজও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি বর্ষা ও গরমের সময়ে রাস্তার খোলা খাবার এবং আগে থেকে কেটে রাখা ফল যতটা সম্ভব এড়িয়ে চলাই নিরাপদ। সামান্য কিছু সতর্কতা মেনে চললেই বর্ষাকালে খাদ্যজনিত বিষক্রিয়া ও পেটের নানা সমস্যা থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯