হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ আগুন লাগার পর

হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৫ সময়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, লাউঞ্জের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখতে পান সেখানে থাকা লোকজন। মুহূর্তেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত লাউঞ্জ থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যান। আগুন লাগার খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি। বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯