নাটোরের উত্তরা গণভবনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:৩ সময় , আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:৩ সময়

নাটোরের উত্তরা গণভবনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে পরীক্ষা করে জানা যায়, আটক যুবকের কাছে থাকা অস্ত্রটি আসল পিস্তল নয়, এটি একটি খেলনা পিস্তল। শুক্রবার বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটের সামনে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।


আটক যুবকের নাম শামস আল আমিন তামিম। তার বয়স ২৯ বছর। তিনি নাটোরের প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী। পুলিশ জানায়, মন্ত্রী ও হুইপ বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সময় তামিম তাদের কাছে চলে যান। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়।


আটকের পর তামিম প্রাথমিকভাবে দাবি করেন, পিস্তলটি তার বাবার লাইসেন্স করা অস্ত্র। তবে পুলিশের তদন্তে সেই দাবির সত্যতা পাওয়া যায়নি। পরে পরীক্ষা করে দেখা যায়, অস্ত্রটি দেখতে ও ওজনে আসল পিস্তলের মতো হলেও এটি একটি খেলনা পিস্তল, যা অনলাইনে কেনা হয়েছিল। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, পথসভা চলাকালে মন্ত্রী ও হুইপের কাছাকাছি যাওয়ার সময় যুবকটিকে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা পিস্তল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, এটি খেলনা পিস্তল হলেও কেন ওই যুবক সেটি নিয়ে সমাবেশস্থলে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯