সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫ সময় , আপডেট সময় : ১২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫ সময়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তার প্রয়োজনীয় সব আইনি অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান জানিয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো সহযোগিতা করছে না। বরং ভারতে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছেন বলে দাবি করেন তিনি।


তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে এসব বিষয়কে ভারতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় হতে পারেন। তবে শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার সমালোচনা করেন তিনি।


তবে সাকিব দেশে ফিরতে চাইলে তাকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। দেশে ফিরলে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন এবং তার আইনগত অধিকার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের ঢাকা সফর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা চীন থেকে ঢাকায় এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।


এ ধরনের সফর নিয়ে অতিরিক্ত জল্পনার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক বিষয়। এদিকে দেশের স্কুলশিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সরকারি ব্যবস্থাপনায় প্রতি মাসে এক দিন শিক্ষার্থীদের জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯