লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেছেন, বিএনপি সরকারের সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে

‘আমাকে গালি দেয়, কিছু বলি না, কারণ, যে যে স্তরের তার চিন্তা তো ওই স্তরের’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময় , আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেছেন, বিএনপি সরকারের সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত সুশাসন না পাওয়ায় তিনি দল থেকে বের হয়ে আসেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।


অলি আহমদ বলেন, ১৯৯১ সালের পর যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দল-মত নির্বিশেষে সব সংসদ সদস্যের জন্য কাজ করেছেন। সে সময় তাকে শুধু বিএনপির জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিএনপির মন্ত্রী হিসেবে নয়, বাংলাদেশের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করতে তিনি রাজি ছিলেন না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। তবে বেইমানি বা মোনাফেকি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অলি আহমদ বলেন, ১৯৭১ সালে দেশের সংকটময় সময়ে তিনি সম্মুখসারিতে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে বিদ্রোহে অংশ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, তিনিই জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল।


নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে অলি আহমদ বলেন, তাকে এখন নানা ধরনের কটূক্তি করা হলেও তিনি এসব নিয়ে প্রতিক্রিয়া দেখান না। তার ভাষ্য, একজন মানুষ যে স্তরের, তার চিন্তাভাবনাও অনেক সময় সেই স্তরকেই প্রকাশ করে। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সংঘটিত ১৯টি অভ্যুত্থানের প্রতিটিতেই তিনি সম্মুখযোদ্ধা হিসেবে ছিলেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯