রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫২ সময় , আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫২ সময়

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন।


অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী একটি মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় অপরটি বাতিল হয়ে যায়। এর আগে গত ১৩ আগস্ট ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এদিকে একই দিনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও যাচাই-বাছাই করা হয়। তাঁর মনোনয়নও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হয়েছে। অলি আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এই দুই প্রার্থীর মধ্যেই ভোটের লড়াই হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। সংসদ সদস্যদের ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অলি আহমদের মনোনয়ন বৈধ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থিতা চূড়ান্ত হলো। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নও বৈধ হওয়ায় এবার রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯