বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার সকালে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ুমান আজ সহনীয়, দূষণে শীর্ষে দিল্লি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ সময়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার সকালে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই তালিকায় ৮৪ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্য থেকে এসব জানা যায়।


তালিকায় ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। উগান্ডার রাজধানী কাম্পালা ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ এবং মালয়েশিয়ার কুচিং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ু ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।


এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে বুধবার সকালে নয়াদিল্লির বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে কম দূষিত এবং ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯