ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে স্প্যানিশ ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেন জাতীয় দলের

বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:৬ সময়

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে স্প্যানিশ ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেন জাতীয় দলের অধিনায়ক রদ্রি। বিশ্বকাপজয়ী এই তারকা মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। ৩০ বছর বয়সী রদ্রির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বার্সেলোনা। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই দলবদলের বিষয়টি প্রকাশ্যে আনা হয়।


দলবদলের নির্দিষ্ট আর্থিক অঙ্ক প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রদ্রিকে দলে ভেড়াতে প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো খরচ করেছে বার্সেলোনা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা। ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির আগের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। এর মধ্যেই নতুন ঠিকানা হিসেবে বার্সেলোনাকে বেছে নেন তিনি। ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রদ্রি জানান, বার্সেলোনার হয়ে খেলা তার দীর্ঘদিনের স্বপ্ন।


বার্সেলোনায় এসে জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থকেও ক্লাব পর্যায়ে পাশে পাচ্ছেন রদ্রি। লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রির সঙ্গে এবার একই ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি। রদ্রিকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।


ম্যানচেস্টার সিটিতে থাকাকালে রদ্রি নিজেকে বিশ্বের অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। এবার নতুন ক্লাবে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বার্সেলোনার মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করছেন সমর্থকেরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯