ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে

চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:১৯ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:১৯ সময়

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা সিমমিন, তিন বছর বয়সী সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী।


নিহত দেবাশীষ দত্তের বয়স ছিল ৪০ বছর। তিনি কুষ্টিয়ার সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্তের স্ত্রী অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতের বেঙ্গালুরুতে যান। পরে চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যরা কলকাতায় অবস্থান করছিলেন। নিহত দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়।


পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যেই ভারতে গিয়েছিলেন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। দেবাশীষ দত্তের পরিবারে আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান এবং তার বাবা-মা রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯