সৌদি আরবের লোহিত সাগর উপকূলে ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২৪ আগস্ট

সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২৪ আগস্ট যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থানকালে জাহাজটিতে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়।


জাহাজটির নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইউকেএমটিও জানিয়েছে, অজ্ঞাত বস্তুটি আঘাত করার পরপরই ডেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে দ্রুত জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হামলার পর ট্যাংকারে থাকা সব ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলেও জানিয়েছে সংস্থাটি।


ঘটনার পর লোহিত সাগরের কৌশলগত এই নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯