ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া অর্থনৈতিক পরিকল্পনাকে ‘পুরোপুরি প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার

তেহরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনা ‘পুরোপুরি প্রহসন’: ইরান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৩১ সময়

ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া অর্থনৈতিক পরিকল্পনাকে ‘পুরোপুরি প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।


তিনি বলেন, ইরানকে ঘিরে ওয়াশিংটনের নীতি এখন একটি হাস্যকর প্রহসনে পরিণত হয়েছে। তেহরানের বিরুদ্ধে নিজেদের অর্থনৈতিক জোট কার্যকর রয়েছে—এমনটা প্রমাণ করতে যুক্তরাষ্ট্র বাহরাইনের মতো দেশের কাছে যাচ্ছে। অথচ ইরানের সঙ্গে এসব দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্পর্কই নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার মধ্যে ফোনালাপ হয়। এতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ আরোপ করা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হয়। এ প্রসঙ্গেই ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়েছে।


ইসমাইল বাঘেই আরও বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বন্ধ থাকা ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রের বিনিময় স্থগিত করেছে। পাশাপাশি আগে থেকেই নিষিদ্ধ বিভিন্ন খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে। তার দাবি, এভাবে তৈরি করা শূন্যতাকেই যুক্তরাষ্ট্র একটি জোট হিসেবে উপস্থাপন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটনের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হলো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯