যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ৬টার পর

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে গুলি করে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৪৯ সময় , আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৪৯ সময়
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ৬টার পর এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাকে বুধবার সকাল ৬টার পর নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়। নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতােলে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।
ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

জানা যায়, ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯