তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি

আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৩ সময় , আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৩ সময়

তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের সদর ও চন্দ্রগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির ব্যানারে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তরুণদের মেধা ও ভবিষ্যৎ রক্ষায় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তার অভিযোগ, দেশের মেধাশক্তি ও সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে আশপাশের দেশ থেকে মাদক প্রবেশ করানো হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তরুণদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া গেলে সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব। একই সঙ্গে একটি মাদকমুক্ত ও নকলমুক্ত পরিবেশে শিক্ষাব্যবস্থা পরিচালনা করাকে সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।


দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, অভাব-অনটনের মধ্যেই সরকার দেশ পরিচালনা করছে। নির্বাচনের পর একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া হয়েছে। এরপরও প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯