গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ

গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৩ সময় , আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৩ সময়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। 


নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন এবং চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল। স্থানীয়রা জানান, সকালে দ্রুতগতিতে মোটরসাইকেল দুটি পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।  দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুই তরুণের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯