শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের কাছে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন জ্বালানিমন্ত্রী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।