ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনসা

ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪২ সময় , আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪২ সময়

ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনসা বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। ২০২২ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ১ হাজার ৪১৩ দিন পদে থেকে এই রেকর্ড গড়েছেন মেলোনি। এর আগে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দ্বিতীয় সরকারের। তার সেই সরকার ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪১২ দিন দায়িত্বে ছিল।


নতুন এই রেকর্ডকে ঘিরে ইতালির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বারিতে ব্যাপক উদযাপনের আয়োজন করা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। সম্ভাব্য প্রতিবাদ ও বিক্ষোভের আশঙ্কায় অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মেলোনির রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’ও এই মাইলফলক উদযাপন করেছে। দলের পক্ষ থেকে সরকারের চার বছরের বিভিন্ন অর্জন তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটির মূল বার্তা ছিল—‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি’।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেলোনি বলেন, গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি এই অর্জন গ্রহণ করছেন। তার মতে, রাজনৈতিক স্থায়িত্ব কেবল একটি রেকর্ড নয়; বরং একটি দেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের গুরুত্বপূর্ণ ভিত্তি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯