অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে গালিগালাজ করার

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময় , আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে গালিগালাজ করার অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ যে বক্তব্য দিয়েছে, তার কারণে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তার অভিযোগ, থানায় নিয়ে সিফাতকে দলীয় সন্ত্রাসীরা হয়রানি করেছে। তিনি সিফাতকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানান।


জামায়াত আমির সতর্ক করে বলেন, সিফাতকে মুক্তি না দিলে বিষয়টি আরও বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তিনি অতীতের কয়েকটি আন্দোলনের উদাহরণ টেনে বলেন, কখন কোন ছোট ঘটনা বড় ধরনের পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়, তা আগে থেকে বলা যায় না। তিনি আরও বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে যে বিষয় নিয়ে ওই তরুণ প্রতিবাদ করেছে, সেটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, প্রয়োজন হলে দেশের মানুষ ওই প্রতিবাদের সঙ্গে একাত্ম হয়ে সোচ্চার হবে।


বিরোধীদলীয় নেতা বলেন, তাদের ছয় দফা দাবি ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। এর সঙ্গে নতুন করে সপ্তম দফা হিসেবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব তারা বরদাশত করবেন না বলেও মন্তব্য করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯