বিএনপিকে হুমকি-ধমকি বা অরুচিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি

হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৩৯ সময় , আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৩৯ সময়

বিএনপিকে হুমকি-ধমকি বা অরুচিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা এই দলকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ জনগণ গ্রহণ করেনি। কর্মসূচিতে সাধারণ মানুষের তেমন কোনো সাড়া দেখা যায়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, জনগণ এই কর্মসূচি গ্রহণ করলে সেখানে ব্যাপক সাড়া পাওয়া যেত।


বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসও এখনো পূর্ণ হয়নি। এরই মধ্যে নতুন করে আন্দোলন শুরু করা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।


জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ করে এ্যানি বলেন, উসকানিমূলক বক্তব্য ও হুংকার জনগণ পছন্দ করে না। জনগণের সমর্থন থাকলে লংমার্চে তার প্রতিফলন দেখা যেত বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এতদিন যারা আড়ালে ছিল, তাদের নিয়ে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি সফল করা সম্ভব নয়। চিহ্নিত কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে লংমার্চ করলেই তা জনগণের কর্মসূচিতে পরিণত হয় না বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।


এ্যানি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তিনি ওই গোষ্ঠীকে দেশের ও সমাজের জন্য ক্ষতিকর দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখা প্রয়োজন। হুমকি বা উসকানির পরিবর্তে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯