কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক স্থাপনায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সেনা নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার রাতে

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫ সময় , আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫ সময়

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক স্থাপনায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সেনা নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার রাতে ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানিয়া পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ন্যাশনাল লিবারেশন আর্মি—ইএলএন এই হামলা চালিয়েছে। হামলায় বিস্ফোরক বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হয়। প্রথমে সামরিক স্থাপনায় ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ফেলা হয়। এরপর স্থাপনার ভেতরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।


সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সংঘর্ষে ঘটনাস্থলেই দুই সেনা নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। আহত চার সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় অন্তত ২০টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছিল।


হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইএলএনের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দেন। কোনো পুলিশ কর্মকর্তা বা সেনা সদস্য নিহত হলে সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রের পূর্ণ শক্তি ও বৈধ ক্ষমতা প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


ক্ষমতায় আসার পর সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন দে লা এসপ্রিয়েলা। দেশটির বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এসব গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। তবে সরকারের সামরিকীকরণ নীতি নিয়ে উদ্বেগও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, সামরিক অভিযান বাড়লে সহিংসতা আরও তীব্র হতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিও তৈরি হতে পারে। প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরও দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা অব্যাহত রয়েছে।


হামলার ঘটনাটি ঘটেছে কাটাতুম্বো এলাকায়, যা ইএলএনের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কলম্বিয়া সরকার নিয়মিত সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথাও জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগের আওতায় এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টা চলছে। আগামী সপ্তাহে ক্যারিবীয় শহর বারানকিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯