সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতিত্ব অর্জনকারী প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা দিতে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতিত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে ২৭ জনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা এবং বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী ও মীর আবদুল আলিম।
এ ছাড়া অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরা হয়।
সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের পথচলাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে নানা পরিবেশনা উপস্থাপন করা হয়।