দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন

বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৯ সময়

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবাকে নিয়ে নিজের অনুভূতি ও ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি পরিবারের ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।


পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, তার বাবা আজ ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় অংশ নিতে যাচ্ছেন। এ সময় বাবাকে খুব মনে পড়ছে বলেও জানান তিনি। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তাদের পরিবারের কৃতজ্ঞতা ও ভালোবাসা কখনো শেষ হওয়ার নয় বলে উল্লেখ করেন। ঠাকুরগাঁওয়ের সঙ্গে পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি-কন্যা। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের একটি ঘটনাও তিনি পোস্টে তুলে ধরেন।


ড. শামারুহ জানান, কয়েক দিন আগে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, রাষ্ট্রপতির মেয়ে হিসেবে তার অনুভূতি কেমন। জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি হোন বা না হোন, তার কাছে বাবা সবসময়ই তার ‘আব্বু’ এবং ‘হিরো’। তার এই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিশেষ করে বাবা-মেয়ের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের বিষয়টি অনেকের নজর কেড়েছে। ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে রাষ্ট্রপতির মেয়ের এমন আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯