ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বাঁধনের ওপর হামলাকারীদের 'নরপশু' আখ্যা সারজিস আলমের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হামলার নিন্দা জানিয়ে বাঁধনের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম হামলাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার লড়াইয়ে বাঁধনের ভূমিকা ছিল, তাই তাকে নিয়ে গর্বিত হওয়া উচিত।


ঘটনাটি ঘটে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় বাঁধনকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া এবং শারীরিকভাবে আঘাত করার অভিযোগও পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁধনের দিকে চড়াও হয়ে তাকে ‘জুলাই জঙ্গি’ ও দেশদ্রোহী বলে আখ্যা দিচ্ছেন। এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


সারজিস আলম তার বক্তব্যে হামলাকারীদের সমালোচনা করে বলেন, বাঁধন তাদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করলেও তাদের আচরণ বাঙালি ভাইয়ের মতো নয়। বরং তারা খুনিদের দালাল এবং বিবেকবোধ বিসর্জন দেওয়া মানুষ বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার আমলে দেড় হাজারের কাছাকাছি মানুষ নিহত হওয়ার পরও এসব ব্যক্তি তার পক্ষে সাফাই গাইতেন। তাদের মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন সারজিস।


বাঁধনের উদ্দেশে সারজিস আলম বলেন, এমন মানুষের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করার কারণ নেই। তাই এই ঘটনায় তার কষ্ট পাওয়ার কিছু নেই। একই সঙ্গে তিনি জানান, দেশের মানুষ বাঁধনের পাশে রয়েছে এবং তার ভূমিকা নিয়ে গর্বিত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯