ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। সংস্থাটির পক্ষ থেকে সমর্থন

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো বেলজিয়াম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৯ সময় , আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৯ সময়

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। সংস্থাটির পক্ষ থেকে সমর্থন প্রত্যাহারের পেছনে দুটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের বিতর্কিত লাল কার্ড প্রত্যাহারের ঘটনা। দ্বিতীয় কারণ হিসেবে ভবিষ্যৎ বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা উল্লেখ করেছে বেলজিয়াম।


গতকাল প্রকাশিত এক বিবৃতিতে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, দুটি বিষয়েই ইনফান্তিনোর স্বচ্ছতার ঘাটতি নিয়ে তারা হতাশ। এ কারণে আগামী নির্বাচনে ফিফা সভাপতির প্রার্থিতাকে সমর্থন করতে পারছে না তারা। এর আগে রোববার ফিফা নিশ্চিত করে, পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ইনফান্তিনো। সংস্থাটি জানায়, চলতি বছরের শুরুতে ঘোষিত পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেননি তিনি। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তও বহাল রেখেছেন ইনফান্তিনো।


উল্লেখ্য, বিশ্বকাপের বাণিজ্যিক অংশ বিক্রির পরিকল্পনা সামনে আসার পর বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও আঞ্চলিক কনফেডারেশনের সমর্থন হারিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই ফিফা সভাপতি। পরবর্তী সময়ে ক্রমবর্ধমান চাপ ও ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা বাতিল করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯