ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জয় এলে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন

খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জয় এলে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের খুচরা দাম গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসবে। এরপর তা আরও কমে ২ ডলারের নিচে চলে যেতে পারে। এই মূল্যপতন খুব দ্রুত ঘটবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন পূর্বাভাসের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বরং ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৯৭ ডলারের কাছাকাছি উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দামও ৪ ডলারের ওপরে রয়েছে। 


এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—নিজের এই আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯