দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অনুপম শাহজাহান জয়ের কাছে হেরে গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি

নৌকার কাছে ধরাশায়ী কাদের সিদ্দিকী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৫৩ সময়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অনুপম শাহজাহান জয়ের কাছে হেরে গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে ৯৬ হাজার ৪০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। অনুপম শাহজাহান জয় ২৮ হাজার ৯০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দুই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯