রাজধানীর উত্তরখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে গোপনে বৈঠক করার অভিযোগে যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।