শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয়

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ১৮ সেপ্টেম্বর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:১ সময় , আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:১ সময়

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে এবং ১৬ সেপ্টেম্বর তা জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত করা হবে দলের প্রার্থী। শনিবার ১২ সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


রুহুল কবির রিজভী জানান, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপ্রত্যাশীরা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। সবশেষে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে উপনির্বাচনের আগে দলীয় প্রার্থী বাছাই নিয়ে বিএনপির ভেতরেও এখন শুরু হয়েছে প্রস্তুতি। ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির হয়ে কে লড়ছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯