আওয়ামী লীগের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ঘুপচি

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫১ সময় , আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫১ সময়

আওয়ামী লীগের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পালিয়ে না থেকে দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার ১৩ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। বিগত সরকারের সমালোচনা করে জাহিদ হোসেন অভিযোগ করেন, নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে এবং দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটের অভিযোগেরও হিসাব বাংলাদেশের মাটিতেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।


আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যদি নিজেদের নির্দোষ মনে করেন এবং সাহস থাকে, তাহলে দেশে থেকে আইন ও আদালতের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যুতে উসকানি দিচ্ছেন। কখনো সারের সংকট, কখনো বিদ্যুৎ, আবার কখনো অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।


তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এ ধরনের অপচেষ্টা মেনে নেবে না। দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মানুষ অনির্বাচিত সরকার, রাতের সরকার, বিনা ভোটের সরকার এবং কথিত ডামি নির্বাচনের সরকার দেখেছে। এসব সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।


জাহিদ হোসেন অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সংশ্লিষ্টদের দেশে থাকার মতো সাহসও ছিল না। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পর বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপি দেশে থেকেই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছে।


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। তবে এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের বিষয় নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯