বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে গেছে। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে গেছে। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকলেও কমছে না গরমের অস্বস্তি। বরং বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা বেড়ে তৈরি হচ্ছে ভ্যাপসা গরম। এর মধ্যেই দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে। সেখানে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরে। সেখানে ৬৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার।


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্যও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিকে আকাশে মেঘ, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা—তবুও আর্দ্রতা ও তাপমাত্রার কারণে অস্বস্তিকর গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলছে না। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯